ঢাকা | জুন ৩, ২০২৬ - ৩:৪৮ অপরাহ্ন

গোদাগাড়ীতে বিনিয়োগ পরিকল্পনা বিষয়ক কর্মশালা

  • আপডেট: Monday, May 11, 2026 - 10:15 pm

গোদাগাড়ী প্রতিনিধি: রাজশাহীর গোদাগাড়ীতে ক্লাস্টার উন্নয়ন ও ক্যাপিটাল বিনিয়োগ পরিকল্পনা বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

গোদাগাড়ী পৌরসভা এবং রেজিলিয়েন্ট আরবান অ্যান্ড টেরিটোরিয়াল ডেভেলপমেন্ট (জটঞউচ) প্রকল্পের যৌথ আয়োজনে সোমবার উপজেলা সভাকক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় সভাপতিত্ব করেন গোদাগাড়ী পৌরসভার প্রশাসক নাজমুস সাদাত রত্ন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোদাগাড়ী পৌরসভার সহকারী প্রকৌশলী সারওয়ার জাহান মুকুল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত টিম লিডার ও পরিবেশ বিশেষজ্ঞ আহসান ইমাম, পরামর্শক নগর পরিকল্পনাবিদ তামান্না সালাম, সামাজিক ব্যবস্থাপনা বিশেষজ্ঞ এম.টি.এস. মেহমুদ ও হাবিবুল হক এবং পরিবেশ বিশেষজ্ঞ মাহমুদা খাতুন। এছাড়াও পৌরসভার টাউন-লেভেল কোঅর্ডিনেশন কমিটির সদস্যরা কর্মশালায় অংশ নেন।