ঢাকা | মে ৩, ২০২৬ - ৫:১০ পূর্বাহ্ন

শিরোনাম

রাজশাহী মহানগর ছাত্রদলের আহ্বায়ক রবীন, সদস্য সচিব লিমন

  • আপডেট: Sunday, May 3, 2026 - 12:55 am

স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের রাজশাহী মহানগর শাখার সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে ৬ সদস্যবিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। সংগঠনের কেন্দ্রীয় সংসদের অনুমোদনে দীর্ঘ প্রতীক্ষার পর এই নতুন নেতৃত্ব নির্বাচন করা হলো।

ঘোষিত এই কমিটিতে মো. রাকিব রাইহান রবীনকে আহ্বায়ক এবং মো. ইমদাদুল হক লিমনকে সদস্য সচিব হিসেবে মনোনীত করা হয়েছে।

কমিটির অন্য সদস্যরা হলেন— সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. খালিদ বিন ওয়ালিদ আবির এবং যুগ্ম আহ্বায়ক হিসেবে রয়েছেন আবুল কালাম আজাদ তপন, সাফায়াত হোসেন মান্নাত ও সাব্বির আহমেদ অন্তর।

উল্লেখ্য, ২০২৫ সালের ২৬ সেপ্টেম্বর কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির রাজশাহী মহানগর ও এর অধীনস্থ কয়েকটি থানার কমিটি বিলুপ্ত ঘোষণা করেছিলেন। দীর্ঘ সময় পর নতুন এই কমিটি গঠনের মাধ্যমে স্থবিরতা কাটিয়ে সাংগঠনিক কার্যক্রমে নতুন প্রাণের সঞ্চার হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী, নবগঠিত কমিটির আহ্বায়ক, সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং সদস্য সচিবের যৌথ স্বাক্ষরে সংগঠনের যাবতীয় কার্যক্রম পরিচালিত হবে। একই সঙ্গে আগামী ৩০ (ত্রিশ) দিনের মধ্যে পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি গঠন করে কেন্দ্রীয় দপ্তরে জমা দেওয়ার জন্য নির্দেশ প্রদান করা হয়েছে।

সোনালী/জগদীশ রবিদাস