ঢাকা | মে ১, ২০২৬ - ১:১৪ পূর্বাহ্ন

রাকাব’র বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত

  • আপডেট: Thursday, April 30, 2026 - 10:05 pm

স্টাফ রিপোর্টার: রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব) এ নব নিয়োগপ্রাপ্ত কর্মকর্তাদের ৪৫তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার রাকাব প্রশিক্ষণ ইনস্টিটিউটে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাকাব পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ড. মোহাম্মদ আলী। প্রশিক্ষণ ইনস্টিটিউটের অধ্যক্ষ সুব্রত কুমার সরকার এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যবস্থাপনা পরিচালক (ভারপ্রাপ্ত)  গোলাম মরতুজা এবং রাজশাহী বিভাগের মহাব্যবস্থাপক মিজানুর রহমান। মাসব্যাপী প্রশিক্ষণ কোর্সে মোট ৪০ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানের প্রধান অতিথি ড. মোহাম্মদ আলী প্রশিক্ষণে অংশগ্রহণকারী সকলকে প্রশিক্ষণলব্ধ জ্ঞান বাস্তবক্ষেত্রে কাজে লাগিয়ে সততা ও দক্ষতা অর্জনের পাশাপাশি পেশাগত দক্ষতা অর্জনের ওপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠান শেষে ১ম, ২য় ও ৩য় স্থান অধিকারী প্রশিক্ষণার্থীদেরকে পুরস্কার এবং সকলকে সনদপত্র ও ক্রেস্ট প্রদান করা হয়।