শিবগঞ্জে ১টি দেশি বন্দুক, ২টি ম্যাগাজিন ও ১০ রাউন্ড গুলি উদ্ধার
চাঁপাইনবাবগঞ্জ ব্যুরো: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার নয়ালাভাঙ্গা ইউনিয়নের বাবুপুর মিরাটুলি হতে ১ টি দেশিয় তৈরি বন্দুক, ২টি ম্যাগাজিন ও ১০ রাউন্ড গুলি উদ্ধার করেছে র্যাব-৫ এর সদস্যরা।
চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের অধিনায়ক মেজর মারুফুল ইসলাম জানান, গত বুধবার সন্ধ্যা ৬টার সময় র্যাব-৫ এর একটি দল চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার নয়ালাভাঙ্গা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের বাবুপুর মিরাটুলি গ্রামের মিয়া পরিবারের পারিবারিক কবরস্থানের পশ্চিম-দক্ষিণ পাশে বাউন্ডারীর কোনায় সন্দেহজনক অবস্থায় একটি ব্যাগ পড়ে থাকতে দেখতে পায়।
পরে র্যাব সদস্যরা সন্দেহজনক কাপড়ের ব্যাগটি তল্লাশি করে ব্যাগের ভিতর হতে ১টি দেশিয় তৈরি বন্দুক, ২টি ম্যাগাজিন ও ১০ রাউন্ড গুলি পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করে। উদ্ধারকৃত আলামত আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।











