চাঁপাইনবাবগঞ্জে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু
চাঁপাইনবাবগঞ্জ ব্যুরো: চাঁপাইনবাবগঞ্জ প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের জেলা পর্যায়ে খেলা শুরু হয়েছে।
বৃহস্পতিবার সকালে চাঁপাইনবাবগঞ্জের পুরাতন স্টেডিয়াম মাঠে জেলা প্রশাসন ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে এই টুর্নাামেন্টের উদ্বোধন করেন জেলা প্রশাসক আবু ছালেহ মুসা জঙ্গী।
জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সাইফুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার একেএস ওয়াসিম ফিরোজ।
উদ্বোধনী খেলায় বালক গ্রুপে জেলার গোমস্তাপুর উপজেলার সন্তোষপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ২-১ গোলে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার নবগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে।
অন্যদিকে, বালিকা গ্রুপে জেলার গোমস্তাপুর উপজেলার জশইল সরকারি প্রাথমিক বিদ্যালয় ২-১ গোলে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার মহারাজনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে। আগামী ৩ মে জেলা পর্যায়ে চূড়ান্ত খেলা অনুষ্ঠিত হবে। এবারের টুর্নামেন্টে জেলার ৫টি উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা অংশ নেন।











