ঢাকা | এপ্রিল ৩০, ২০২৬ - ১১:৩৬ অপরাহ্ন

গোদাগাড়ীতে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণী

  • আপডেট: Thursday, April 30, 2026 - 10:16 pm

গোদাগাড়ী প্রতিনিধি: পুষ্টি বৈষম্যের দিন শেষ হোক, গড়ে তুলব একটি আত্মনির্ভরশীল বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহীর গোদাগাড়ীতে সপ্তাহব্যাপী বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ‘জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৬’ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

গত বুধবার বেলা সাড়ে ১২টায় প্রেমতলীস্থ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে ও উপজেলা স্বাস্থ্য বিভাগের বাস্তবায়নে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজমুস সাদাত রত্নর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মুহাম্মদ হাসানুল জাহিদ।

এছাড়াও বিশেষ অতিথি উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা সায়লা শারমিন, কৃষি কর্মকর্তা মরিয়ম আহমেদ, সিনিয়র মৎস্য কর্মকর্তা ওয়াহিদুজ্জামান, জনস্বাস্থ্য প্রকৌশলী কর্মকর্তা মনজেল হোসেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নিলুফার ইয়াসমিন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুল মানিক ও একাডেমিক সুপারভাইজার মোহাম্মদ আব্দুর রহমান।