ঢাকা | মে ১, ২০২৬ - ২:২৩ পূর্বাহ্ন

র‌্যাবের হাতে ১৮ বছর পলাতক থাকা পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার

  • আপডেট: Thursday, April 30, 2026 - 10:32 pm

স্টাফ রিপোর্টার: রাজশাহীতে অভিযান চালিয়ে ১৮ বছর ধরে পলাতক থাকা গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব। তাঁর নাম মো. বেলাল (৪৫)। বাড়ি নওগাঁর মান্দা উপজেলায়। র‌্যাব-৫-এর রাজশাহী সদর কোম্পানির একটি দল গত বুধবার রাতে নগরীর পদ্মা আবাসিক লেকপাড় এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে।

বৃহস্পতিবার সকালে র‌্যাব-৫-এর এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, নওগাঁর মান্দা থানার একটি নাশকতা মামলার আসামি বেলাল। তিনি দীর্ঘ ১৮ বছর ধরে আইন-শৃঙ্খলা বাহিনীর নজর এড়িয়ে আত্মগোপনে ছিলেন। গ্রেপ্তার এড়াতে ছদ্মবেশ ধারণ করে রাজশাহী নগরীর চন্দ্রিমা থানা এলাকায় বসবাস করছিলেন। র‌্যাব জানিয়েছে, গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে বেলাল ওই নাশকতা মামলার সঙ্গে নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাঁকে চন্দ্রিমা থানায় হস্তান্তর করা হয়েছে।