যৌন নিপীড়নের মামলায় সাংবাদিক গোলাম রাব্বানী কারাগারে
স্টাফ রিপোর্টার: রাজশাহীতে এক নারীকে যৌন নিপীড়নের অভিযোগে দায়ের করা মামলায় মাছরাঙা টেলিভিশনের সাবেক রিপোর্টার এবং বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের মিডিয়া এডভাইজার ও খন্ডকালীন শিক্ষক গোলাম রাব্বানীকে কারাগারে প্রেরণ করেছেন আদালত।
গত ২০ এপ্রিল রাজশাহী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এ হাজির হয়ে তিনি জামিনের আবেদন করলে বিচারক জামিন না মঞ্জুর করে তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।
বৃহস্পতিবার বিষয়টি জানাজানি হয়। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এক নারীর যৌন নিপীড়ন মামলায় গোলাম রাব্বানী গত ২০ এপ্রিল রাজশাহী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এ হাজির হয়ে জামিনের জন্য আবেদন করেন।
এই মামলার জামিনের শুনানি শেষে বিজ্ঞ বিচারক শারমিন আকতার গোলাম রাব্বানীর জামিন না মঞ্জুর করে তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন। ২০ এপ্রিল বিকেলে গোলাম রাব্বানীকে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে প্রেরণ করা হয়। সেদিন থেকেই গোলাম রাব্বানী কারাগারে।
উল্লেখ্য, গত ৩ মার্চ এক নারী যৌন নিপীড়নের দায়ে গোলাম রাব্বানীকে আসামি করে চন্দ্রিমা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০২ (সংশোধিত-০৩) এর ১০ ধারায় একটি মামলা দায়ের করে। পরবর্তীতে গোলাম রাব্বানী হাইকোর্ট থেকে ছয় সপ্তাহের জন্য জামিন পান।
এরপর জামিনের মেয়াদ শেষ হলে সাংবাদিক গোলাম রাব্বানী গত ২০ এপ্রিল রাজশাহী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এ হাজির হয়ে জামিনের আবেদন করেন। কিন্ত আদালত জামিন না মঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এর আগে সাংবাদিক গোলাম রাব্বানীর আয়ের উৎস নিয়েও দুদকে অভিযোগ জমা পড়ে। সম্প্রতি সাংবাদিক গোলাম রাব্বানীর বিরুদ্ধে আরেক নারীর দেয়া যৌন নিপীড়নের অভিযোগ এজাহার হিসেবে গ্রহণ করতে বোয়ালিয়া মডেল থানা পুলিশকে নির্দেশ দিয়েছে রাজশাহীর নারী ও শিশু নির্যতন দমন ট্রাইব্যুনাল।











