জেলা পরিষদের প্রশাসককে ‘কথা নয় কাজ’ গ্রন্থের সৌজন্য কপি উপহার
স্টাফ রিপোর্টার: রাজশাহী কেশরহাট কলেজের অধ্যক্ষ গিয়াস উদ্দিন রচিত “কথা নয় কাজ” গ্রন্থের একটি সৌজন্য কপি রাজশাহী জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এরশাদ আলী ঈশাকে প্রদান করা হয়েছে।
মঙ্গলবার জেলা পরিষদ কার্যালয়ে এক সৌজন্য সাক্ষাতে লেখক অধ্যক্ষ গিয়াস উদ্দিন প্রশাসকের হাতে বইটির কপি তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারীবৃন্দসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।
গ্রন্থটি গ্রহণ করে প্রশাসক লেখকের এ উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, “শুধু কথার মধ্যে সীমাবদ্ধ না থেকে বাস্তব কাজে মনোনিবেশ করাই আমাদের অগ্রগতির মূল চাবিকাঠি। ‘কথা নয় কাজ’ গ্রন্থটি সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে সহায়ক ভূমিকা রাখবে বলে আমি বিশ্বাস করি।”
লেখক জানান, বইটিতে সমাজ, শিক্ষা ও মানবিক মূল্যবোধের নানা দিক তুলে ধরা হয়েছে, যা পাঠকদের কর্মমুখী হতে উদ্বুদ্ধ করবে।











