ঢাকা | এপ্রিল ২৯, ২০২৬ - ৭:৪৫ অপরাহ্ন

পবা দলিল লেখক কল্যাণ সমিতির আহ্বায়ক মোজাহার, সদস্য সচিব খোকন

  • আপডেট: Wednesday, April 29, 2026 - 5:00 pm

স্টাফ রিপোর্টার: রাজশাহীর পবা সাব-রেজিস্ট্রি অফিসের সনদপ্রাপ্ত দলিল লেখকদের একাংশের সমন্বয়ে ‘পবা দলিল লেখক কল্যাণ সমিতি’র একটি নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

​আজ বুধবার মহানগরীর কাশিয়াডাঙ্গা এলাকার মুক্তিযোদ্ধা মার্কেটের একটি অস্থায়ী কার্যালয়ে আয়োজিত এক সভায় সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় উপস্থিত দলিল লেখকদের মতামতের ভিত্তিতে আগামী তিন মাস মেয়াদের জন্য ৭ সদস্য বিশিষ্ট এই কমিটি ঘোষণা করা হয়।

​নবগঠিত এই কমিটিতে মো. মোজাহার আলীকে আহ্বায়ক এবং মো. রবিউল ইসলাম খোকনকে সদস্য সচিব হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে।

​কমিটির অন্যান্য সদস্যরা হলেন- যুগ্ম আহবায়ক মো. সোহেল রানা, কর্যকরী সদস্য মো. আবুল কালাম পিন্টু, মো. হাসান খন্দকার, মো. শ্রাবণ আলী সুমন এবং ফাইসাল হোসেন।