ঢাকা | এপ্রিল ২৬, ২০২৬ - ২:২৮ পূর্বাহ্ন

সাংবাদিক রেজাউল করিম রাজু’র মায়ের মৃত্যু

  • আপডেট: Saturday, April 25, 2026 - 11:28 pm

স্টাফ রিপোর্টার: রাজশাহীর দৈনিক ইনকিলাব পত্রিকার বিশেষ প্রতিনিধি সিনিয়র সাংবাদিক রেজাউল করিম রাজু’র মা রিজিয়া সরকার মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

রাজশাহী ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় গতকাল শনিবার বেলা ১২টার দিকে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। তাঁর বয়স হয়েছিল ১০১ বছর। রিজিয়া সরকার রাজশাহী নগরীর আহমদপুর মহল্লার বাসিন্দা ছিলেন। তাঁর স্বামী প্রয়াত আলহাজ রিয়াজউদ্দিন সরকার। রিজিয়া সরকার হৃদরোগ, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপসহ বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন। প্রায় এক মাস আগে তাঁকে রামেক হাসপাতালে ভর্তি করা হয়। এর পর থেকেই আইসিইউতে ছিলেন। পাঁচ ছেলে, ছয় মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন রিজিয়া সরকার।

পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, গতকাল শনিবার বাদ এশা নগরীর টিকাপাড়া গোরস্থান চত্বরে রিজিয়া সরকারের জানাজা শেষে স্বামী রিয়াজউদ্দিন সরকারের কবরের পাশে তাঁকে সমাহিত করা হয়।

এদিকে রিজিয়া সরকারের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন। এক শোকবার্তায় তিনি মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। অন্যদিকে রাজশাহী সিটি প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য ও দৈনিক ইনকিলাব পত্রিকার বিশেষ প্রতিনিধি রেজাউল করিম রাজু এবং প্রেসক্লাবের সহ-সভাপতি সুলতান মাহমুদ রেজার মা মরহুমা রিজিয়া সরকারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও শোকার্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে রাজশাহী সিটি প্রেসক্লাব সভাপতি রফিকুল আলম, সহ-সভাপতি তরিকুল ইসলাম, সাধারণ সম্পাদক আদিত্য চৌধুরী, অর্থ সম্পাদক আমিনুল ইসলাম বনি, দপ্তর সম্পাদক ফজলুল করিম বাবলু, সিনিয়র সদস্য সরদার আব্দুর রহমান, ডা. নাজিব ওয়াদুদ, মোহাম্মদ জুলফিকর, সুমন হাসান, মাইনুল হাসান জনি ও রেজাউল মহিম তপন।

এডিটরস ফোরামের শোক

দৈনিক ইনকিলাবের রাজশাহী ব্যুরো প্রধান জ্যেষ্ঠ সাংবাদিক রেজাউল করিম রাজুর মা রিজিয়া বেগমের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে রাজশাহী এডিটরস ফোরাম। ফোরামের সভাপতি লিয়াকত আলী ও সাধারণ সম্পাদক আহসান হাবীব অপু এক বিবৃতিতে এই শোক প্রকাশ করেন। এডিটরস ফোরাম নেতৃবৃন্দ মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।