ঢাকা | অগাস্ট ১৩, ২০২৬ - ৯:৫১ অপরাহ্ন

নগরীতে জননী গ্রন্থাগারের বৈশাখী উৎসব অনুষ্ঠিত

  • আপডেট: Saturday, April 25, 2026 - 11:29 pm

স্টাফ রিপোর্টার: নগরীতে বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে কয়েরদাঁড়া জননী গ্রন্থাগার ও সাংস্কৃতিক সংস্থার উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে বৈশাখী উৎসব। কর্মসূচির মধ্যে ছিল সাহিত্য আড্ডা, দেয়ালিকা প্রকাশ, চিত্রাঙ্কন, বাউল গান, গুণী সংবর্ধনা ও পুরস্কার বিতরণ।

শনিবার জননী গ্রন্থাগার চত্বরে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহী জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অ্যাড. এরশাদ আলী ঈশা। জননী গ্রন্থাগার ও সাংস্কৃতিক সংস্থার সভাপতি লতারাণী মহন্ত-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাসিক সাবেক কাউন্সিলর বেলাল আহম্মেদ, ডাঙ্গেরহাট কারিগরি মহিলা কলেজের অধ্যক্ষ আসলাম আলী, আখতারুজ্জামান চ্যারিটি ফাউন্ডেশনের সভাপতি ফৌজিয়া আবিদা জেসি, রাজশাহী শিল্পী কল্যাণ সমিতির সভাপতি সেলিম রেজা ও কয়েরদাঁড়া অগ্রণী সংঘের সভাপতি শামীম উদ্দীন। সার্বিক পরিচালনায় ছিলেন জননী গ্রন্থাগার ও সাংস্কৃতিক সংস্থার প্রতিষ্ঠাতা আমিনুল ইসলাম রিন্টু।

অনুষ্ঠানে স্বরচিত কবিতা পাঠ করেন কবি শামিমা নাইস, কবি আমিনা আনসারী, কবি আমজাদ হোসেন, কবি মেহেবুব ইসলাম রহমত, কবি দীপালী রানী সাহা, কবি কাবেরী সাহা, সেজুঁতি রহমান, কবি অপু, কবি মনিরুল ইসলাম মনি, কবি শাহানুর আলম, কবি রাকিব হাসান ও মাহবুব দুলাল।