ঢাকা | এপ্রিল ১৯, ২০২৬ - ২:০৩ পূর্বাহ্ন

শিরোনাম

বড়াইগ্রামে অটোভ্যানের ধাক্কায় স্কুল ছাত্রের মৃত্যু

  • আপডেট: Saturday, April 18, 2026 - 9:45 pm

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রামে দ্রুতগামী অটোভ্যানের ধাক্কায় আব্দুর রহিম (৮) নামে এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার সকাল ১০টার দিকে উপজেলার জোনাইল ইউনিয়নের দিঘইর মোড়ে জোনাইল-রাজাপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুর রহিম দিঘইর গ্রামের শাহ আলমের ছেলে। সে দিঘইর প্রি-ক্যাডেট ইন্টারন্যাশনাল স্কুলের প্রথম শ্রেণির শিক্ষার্থী ছিল।

জোনাইল ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ জানান, সকালে আব্দুর রহিম বন্ধুদের সাথে স্কুল থেকে রাস্তা পার হয়ে দোকানে যাচ্ছিল। এ সময় একটি দ্রুতগামী অটোভ্যান তাকে ধাক্কা দিলে সে গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে দ্রুত স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে গেলে তিনি তাকে মৃত ঘোষণা করেন।