ঢাকা | এপ্রিল ১৮, ২০২৬ - ৬:১৭ অপরাহ্ন

শিরোনাম

রাজশাহী থেকে বাড়ি ফেরার পথে দুর্ঘটনায় প্রাণ গেল এসএসসি পরীক্ষার্থীর

  • আপডেট: Saturday, April 18, 2026 - 4:08 pm

দুর্গাপুর প্রতিনিধি: রাজশাহীর দুর্গাপুরে সড়ক দুর্ঘটনায় সাব্বির হোসেন (১৭) নামের এক এসএসসি পরীক্ষার্থী নিহত হয়েছেন। আজ (১৮ এপ্রিল) শনিবার রাজশাহীর মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের নিবিড় পর্যক্ষেণ কেন্দ্র (আইসিইউতে) চিকিৎসাধীণ অবস্থায় তিনি মারা যান।

এর আগে তিনি গত সোমবার রাজশাহীর শহর থেকে বাড়ি ফেরার পথে উপজেলার পালশা নতুনহাট নামক জায়গায় সিএনজি ও মাহেন্দ্র টাক্টর গাড়ীর মুখোমুখি সংর্ঘষে গুরুতর আহত হোন স্কুলছাত্র সাব্বির। সে রাজশাহী দুর্গাপুর উপজেলার নওপাড়া গ্রামের বাসিন্দা জাহাঙ্গীর আলমের পুত্র।

নিহত সাব্বিরের বড় ভাই সাজেদুল করিম বলেন, ঘাতক মাহেন্দ্র টাক্টর গাড়ীটি আটক করা গেলেও চালককে আটক করা যায়নি। গাড়িটি বর্তমানে থানা পুলিশ হেফাজতে রয়েছেন। আজ শনিবার সকাল সাড়ে নয়টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে মারা যান সাব্বির।

এর আগে গত সোমবার দুপুর আড়াইটার দিকে সাব্বির রাজশাহীর থেকে সিএনজি যোগে বাড়ি ফেরার পথে দুর্গাপুর উপজেলার পালশা নতুনহাট নামক জায়গায় দুর্ঘটনার কবলে পড়ে।

এ সময় গুরুতর আহত হোন সাব্বির। পরে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সাব্বির এবারের আসন্ন এসএসসি পরীক্ষার্থী ছিলেন।

দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, এ ঘটনায় থানায় একটি অপমুত্যৃ মামলা হয়েছে। ঘটনাস্থলে আটককৃত গাড়ী থানায় আনা হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।