বাঘায় সেই ৩৯ এসএসসি শিক্ষার্থীর ফরম পূরণ সম্পন্ন
বাঘা প্রতিনিধি: রাজশাহীর বাঘায় সেই ৩৯ জন এসএসসি শিক্ষার্থীর ফরম পূরণ সম্পন্ন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার তাদের ফরম পূরণ সম্পন্ন করা হয়েছে বলে নিশ্চিত করেন রাজশাহী শিক্ষা বোর্ডের স্কুল পরিদর্শক শামীম হাসান।
জানা গেছে, আগামী ২১ এপ্রিল থেকে দেশব্যাপী একযোগে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হবে। পরীক্ষার মাত্র ৬ দিন বাকি থাকতে শিক্ষার্থীরা জানতে পারেন তাদের ফরম পূরণ হয়নি। এ নিয়ে বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার হলে কর্তৃপক্ষ “রেজিস্ট্রশন করে ফরম পূরণ সম্পন্ন করেন।
শিক্ষা বোর্ড ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বাঘা উপজেলার কেশবপুর স্কুল অ্যান্ড কলেজের মোট পরীক্ষার্থী ৪০ জন। এদের মধ্যে একজন শিক্ষার্থীর ফরম পুরণ হলেও, পূরণ হয়না ৩৯ জন শিক্ষার্থীর। এর সাথে নবম শ্রেণির ৩৪ জন শিক্ষার্থীর রেজিস্ট্রেশনও সম্পন্ন করা হয়েছে। ফরম পূরণও ৩৯ জন শিক্ষার্থীর হয়েছে।
এ বিষয়ে কেশবপুর স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ কামারুজ্জামান বলেন, পরীক্ষার্থীদের ফরম পূরণ থেকে কীভাবে বাদ পড়েছিল বুঝতে পারিনি। জানতে পেরে অবশেষে কলেজ পরিদর্শক এবং চেয়ারম্যান স্যারের সঙ্গে কথা বলে শিক্ষার্থীদের “রেজিস্ট্রশন ও ফরম পুরণ সস্পন্ন হয়েছে।”
শুক্রবার (১৭ এপ্রিল) অনলাইন থেকে এডমিড কার্ড ডাউন লোড করে শিক্ষার্থীদের হাতে দেওয়া হবে। রাজশাহী শিক্ষা বোর্ডের স্কুল পরিদর্শক শামীম হাসান বলেন, চেয়ারম্যান স্যারের সঙ্গে আলোচনা করে শিক্ষার্থীদের পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী আক্তার বলেন, শিক্ষার্থীর ফরম পূরণ সম্পন্ন হয়েছে। বোর্ড কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করেছেন।











