গোমস্তাপুরে হাম রুবেলার টিকা অ্যাডভোকেসি সভা
গোমস্তাপুর প্রতিনিধি: দেশে হাম রোগের প্রাদুর্ভাব দেখা দেয়ার সারাদেশের ন্যায় চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় ৩৫ হাজার ৩২০ জন শিশুকে হাম রুবেলার টিকা দেয়া হবে।
বৃহস্পতিবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আয়োজিত এডভোকেসী (প্রস্তুতি) সভায় এ তথ্য জানানো হয়।
সভায় উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আবদুল হামিদ জানান, আগামী ২০ এপ্রিল সোমবার থেকে শুরু হতে যাওয়া তিন সপ্তাহব্যাপী এ ক্যাম্পেইনে কমিউনিটি পর্যায়ে শুন্য থেকে ৫৯ মাস বয়সী ২৭ হাজার ৪৭৩ জন ও স্কুল পর্যায়ে ৭ হাজার ৮৪৭ জনকে এ টিকার আওতায় আনার পরিকল্পনা গ্রহন করা হয়েছে। এডভোকেসী সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের চিকিৎসক তারেক আব্দুল্লাহ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা জাহাঙ্গীর আলম প্রামানিক, ইপিআই টেকনিশিয়ান মনিরুল ইসলামসহ গণমাধ্যমকর্মীরা।











