ঢাকা | এপ্রিল ১৭, ২০২৬ - ৪:০১ পূর্বাহ্ন

মহানগর দায়রা জজ আদালতে বিচারক প্রেরণের দাবিতে আইনজীবীদের মানববন্ধন

  • আপডেট: Thursday, April 16, 2026 - 10:04 pm

স্টাফ রিপোর্টার: রাজশাহীর গুরুত্বপূর্ণ বিচারিক মহানগর দায়রা জজ আদালতে দীর্ঘদিন বিচারক না থাকায় একদিকে বিচারপ্রার্থী সাধারণ জনগণ আইনী অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন, অন্যদিকে দিন দিন মামলার জটস্তুপে পরিণত হচ্ছে।

দীর্ঘদিন যাবৎ চলমান সমস্যার সুরাহা না হওয়ায় বৃহস্পতিবার দুপুরে রাজশাহী বারের সাধারণ আইনজীবীগণ আদালত প্রাঙ্গনে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন। জানা গেছে, রাজশাহী মহানগর দায়রা জজ আদালতে বিচারক প্রেরণের বিষয়ে দায়িত্বশীল কর্তৃপক্ষের উদাশীনতা ও অবহেলায় বিচারপ্রার্থী সাধারণ জনগণ ও আইনজীবীদের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হচ্ছে। অতিদ্রুত মহানগর দায়রা জজ এর শূন্য পদে বিচারক প্রেরণের ব্যবস্থা গ্রহণ না করলে ন্যায় বিচার থেকে রাজশাহীর বিচারপ্রার্থী জনগণ বঞ্চিত হচ্ছেন জনমনে বিরূপ ধারণা সৃষ্টির অবকাশ রয়েছে। জরুরি ভিত্তিতে রাজশাহী মহানগর দায়রা জজ আদালতে একজন দক্ষ ও দায়িত্বশীল বিচারক প্রেরণ অতি জরুরি হয়ে পড়েছে। এই পরিস্থিতিতে আইনজীবীগণ দ্রুত রাজশাহী মহানগর দায়রা জজ আদালতে বিচারক প্রেরণের ব্যবস্থা গ্রহণ করে বিচার প্রার্থী জনগণের ন্যায় বিচার প্রাপ্তির অধিকার নিশ্চিত করতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন। এসময় বক্তব্য রাখেন সিনিয়র আইনজীবী এনামুল হকসহ আইনজীবী এন্তাজুল হক বাবু, মাহমুদুর রহমান রুমন, হাসিবুল হক প্রমুখ।