ঢাকা | এপ্রিল ১৭, ২০২৬ - ১২:২৫ পূর্বাহ্ন

চাঁপাইনবাবগঞ্জে ‘তেল নেই’ লেখা পাম্পে মিললো ৪ হাজার লিটার জ্বালানি

  • আপডেট: Thursday, April 16, 2026 - 10:00 pm

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: তেল মজুতের অভিযোগে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে এক ফিলিং স্টেশনকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

গত বুধবার দুপুরে উপজেলার পার্বতীপুর ইউনিয়নে অবস্থিত ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স ফিলিং স্টেশনে অভিযান চালিয়ে এ জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকের মুন্সি।

তিনি বলেন, ‘পাম্পে তেল নেই’ স্টিকার ঝুলিয়ে বিক্রি বন্ধ রাখা হলেও অভিযানে মজুত পাওয়া যায় তিন হাজার ২৬৯ লিটার পেট্রোল, ৫৭৭ লিটার ডিজেল এবং ১৪৬ লিটার অকটেন। মজুত থাকা সত্ত্বেও জ্বালানি বিক্রি না করায় প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।’