নিয়ামতপুরে সাংবাদিকদের সাথে সাবেক সাংসদের মতবিনিময়
নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর নিয়ামতপুরে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংবাদ নির্বাচন ও সমসাময়িক বিষয় নিয়ে উপজেলার কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন নওগাঁ-১ এর বিএনপির সাবেক সাংসদ ও উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা ডা. ছালেক চৌধুরী।
মঙ্গলবার বিকাল ৪টায় সাবেক সংসদ সদস্যের নিজ বাসভবনের আমবাগানে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শামীম রেজা চৌধুরী বাদশা।
মতবিনিময় সভায় অন্যানের মধ্যে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি আমিনুল ইসলাম, এ কে এম খলিলুর রহমান, যুগ্ন সাধারণ সম্পাদক নূরে আলম সুজা, সেকেন্দার আলী, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মনজুর রহমান, কোষাধ্যক্ষ তানভীর চৌধুরী, যুবদলের যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান, শাহ নেওয়াজ চৌধুরী সবুজ, ছাত্রদলের আহ্বায়ক সালাউদ্দীন গাজী প্রমুখ।











