বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের ১৩তম সভা অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার: শিক্ষা ও গবেষণার সার্বিক মানোন্নয়ন এবং প্রশাসনিক ও প্রাতিষ্ঠানিক কার্যক্রমের গতিশীলতা বাড়ানোর লক্ষ্যে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের ১৩তম সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকাল সাড়ে ১১টা থেকে দুপুর ১টা ১০ মিনিট পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের বোর্ড রুমে এই গুরুত্বপূর্ণ সভাটি অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. খাদেমুল ইসলাম মোল্যা। এতে একাডেমিক কাউন্সিলের সদস্য হিসেবে স্বশরীরে উপস্থিত ছিলেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সিএসই বিভাগের ডিস্টিংগুইসড প্রফেসর ড. মোহাম্মদ কায়কোবাদ, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের প্রফেসর ড. চৌধুরী সারওয়ার জাহান, ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের প্রফেসর ড. মোহাম্মদ জাহিদ হোসেন এবং পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন বিভাগের প্রফেসর ড. ফারাহা নেওয়াজ।
এ ছাড়া সভায় বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডীন প্রফেসর মো. শহীদুর রহমান, প্রকৌশল অনুষদের ডীন প্রফেসর ড. শামীম আহমদ, বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডীন প্রফেসর ড. মো. বায়তুল মোকাদ্দেছুর রহমান এবং ব্যবসায় ও আইন অনুষদের ডীন প্রফেসর ড. কানিজ হাবিবা আফরিন উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে অন্যান্য অনুষদ, বিভাগীয় প্রধান ও কো-অর্ডিনেটরদের পাশাপাশি ভারপ্রাপ্ত ট্রেজারার এবং আইন ও মানবাধিকার, সমাজবিজ্ঞান, জার্নালিজম, পাবলিক হেলথ এবং নিউট্রিশন অ্যান্ড ফুড ইঞ্জিনিয়ারিং প্রোগ্রামের শীর্ষ শিক্ষকগণ অংশ নেন।
পুরো সভাটি সঞ্চালনা করেন একাডেমিক কাউন্সিলের সদস্য সচিব ও বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার লে. কর্নেল মোহাম্মদ খালেদ বিন ইউসুফ (অব.)। সভায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ব্যবস্থা আধুনিকীকরণ ও একাডেমিক শৃঙ্খলা বজায় রাখতে বেশ কিছু দূরদর্শী সিদ্ধান্ত অনুমোদন করা হয়।











