ঢাকা | নভেম্বর ২, ২০২৬ - ১১:৪৫ অপরাহ্ন

শিরোনাম

রাজশাহী সড়ক পরিবহণ গ্রুপের বিজয়ীদের শপথগ্রহণ

  • আপডেট: Monday, November 2, 2026 - 10:03 pm

স্টাফ রিপোর্টার: রাজশাহী সড়ক পরিবহণ গ্রুপের দ্বি-বার্ষিক কার্যনির্বাহী পরিষদের নির্বাচিতদের শপথগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বিকেলে রাজশাহী সড়ক পরিবহণ গ্রুপের প্রধান কার্যালয়ে এ শপথগ্রহণের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে শপথবাক্য পাঠ করান নির্বাচন কমিশনার এ্যাড. ইমতিয়ার মাসরুর আল আমীন।

উপস্থিত ছিলেন নির্বাচনে আপিল বিভাগের চেয়ারম্যান ও জেলা পিপি এ্যাড. রইসুল ইসলাম এবং সহকারি রাকীব রায়হান ও আবু সাইদ, নির্বাচন কমিশনার মো. আলাউদ্দিন ও আসাদুজ্জামান জনি। এদিন শপথ নেন সভাপতি মাহবুবুর রশীদ শান্তনু, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম হেলাল, সহ-সভাপতি মুরাদ হোসেন ও লতিফুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর কবীর, জিল্লুর রহমান ও রাব্বী আহমেদ সজীব এবং কোষাধ্যক্ষ হাবিবুর রহমান, সদস্য মজিবর রহমান, শামসুজ্জামান মামুন, শামসুল আলম আক্তার, মনসুর রহমান, শওকত আলী সেন্টু, টারজান আলী, আব্দুল হাদিদ নবাব, নজরুল ইসলাম সোহেল, আবুল বাশার শেরেকুল, সেলিম রেজা ছলিম, সঞ্জয় কুমার হলদার, নাসির উদ্দিন ও রায়হান মাহমুদ।