ঢাকা | নভেম্বর ২, ২০২৬ - ১০:৫৪ অপরাহ্ন

শিরোনাম

সীমান্ত এলাকায় বিজিবির টানা অভিযান, বিপুল পরিমাণ মাদক জব্দ

  • আপডেট: Monday, November 2, 2026 - 9:59 pm

স্টাফ রিপোর্টার: রাজশাহীর সীমান্ত এলাকাগুলোতে ধারাবাহিক ও সাঁড়াশি অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় মদ, নিষিদ্ধ কাশির সিরাপ ও ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

সোমবার রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) হেডকোয়ার্টার থেকে পাঠানো এক বিশেষ প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এসব মাদকের বিশাল চালানের তথ্য সম্পর্কে গণমাধ্যমকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়।

বিজিবির টহল দলের তথ্য অনুযায়ী, সোমবার ভোর সাড় চারটার দিকে চারঘাট থানার মুক্তারপুর ফিশারিঘাট নদীর পাড় এলাকায় পরিচালিত অভিযানে পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয় ১১৮ বোতল ভারতীয় ‘ক্যাপ্টেন’ ব্র্যান্ডের মদ। এর আগে গত রোববার দিবাগত গভীর রাতে দামকুড়া থানার বেড়পাড়া চৌরাস্তা এলাকায় সোনাইকান্দি বিওপির একটি দল ঝোপের ভেতর থেকে ৫১ বোতল ভারতীয় ঊংশঁভ সিরাপ উদ্ধার করে।

একই সময়ে দুটি পৃথক অভিযানে দামকুড়ার হাজির বাতান এলাকা থেকে চরমাজারদিয়া বিওপির দল ২৮০ পিস এবং নগরীর মতিহার থানার জাহাজঘাট সংলগ্ন নদী পাড় এলাকা থেকে আরও ৯৯০ পিস ভারতীয় নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করে বিজিবি। জব্দ করা এই মাদকদ্রব্যের মোট আনুমানিক বাজারমূল্য অনেক বেশি। এসব চোরাচালানের সঙ্গে জড়িত চক্রটিকে চিহ্নিত ও গ্রেপ্তার করতে সীমান্ত এলাকায় বিজিবির গোয়েন্দা তদারকি আরও জোরদার করা হয়েছে বলে ব্যাটালিয়নের পক্ষ থেকে নিশ্চিত করা হয়।