ঢাকা | অক্টোবর ১৫, ২০২৬ - ১২:৪২ পূর্বাহ্ন

শিরোনাম

রাষ্ট্রপতির সঙ্গে ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনুর সৌজন্য সাক্ষাৎ

  • আপডেট: Wednesday, October 14, 2026 - 10:37 pm

স্টাফ রিপোর্টার: বঙ্গভবনে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ভূমিমন্ত্রী  মিজানুর রহমান মিনু, এমপি।

বুধবার বঙ্গভবনে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় ভূমিমন্ত্রীর সহধর্মিণী সালমা শাহাদাত এবং রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলনসহ অন্য বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সাক্ষাৎকালে রাষ্ট্রপতির সঙ্গে ভূমিমন্ত্রী শ্রদ্ধা, শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন। অত্যন্ত আন্তরিক ও হৃদ্যতাপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এই সৌজন্য সাক্ষাতে তারা পারস্পরিক বিভিন্ন বিষয়ে মতামত বিনিময় করেন।