ঢাকা | অক্টোবর ১৪, ২০২৬ - ১১:৪০ অপরাহ্ন

শিরোনাম

জাতীয় আদিবাসী পরিষদের কেন্দ্রীয় সাধারণ সভা অনুষ্ঠিত

  • আপডেট: Wednesday, October 14, 2026 - 10:34 pm

স্টাফ রিপোর্টার: জাতীয় আদিবাসী পরিষদের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার গণকপাড়াস্থ কেন্দ্রীয় কার্যালয়ে সংগঠনের সভাপতি গণেশ মার্ডির সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক বিমল চন্দ্র রাজোয়াড়, সাংগঠনিক সম্পাদক রূপচান লাকড়া, দপ্তর সম্পাদক প্রদীপ লাকড়া, কোষাধ্যক্ষ সুধীর তির্কি, এবং রাজশাহী, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ ও নাটোর জেলা কমিটির সভাপতি-সাধারণ সম্পাদকরা।

সভায় আসন্ন শারদীয় দুর্গাপূজার অগ্রিম শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি আদিবাসীদের সমসাময়িক বিভিন্ন সমস্যা ও সাংগঠনিক বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সভা শেষে দুর্গাপূজার পর নতুন কর্মসূচি ঘোষণা করা হবে বলে সিদ্ধান্ত গৃহীত হয়।