ঢাকা | অক্টোবর ১৫, ২০২৬ - ১২:৪৩ পূর্বাহ্ন

শিরোনাম

নগরীর পরিচ্ছন্নতা ও সৌন্দর্যবর্ধনে রাসিকের মতবিনিময় সভা

  • আপডেট: Wednesday, October 14, 2026 - 10:29 pm

স্টাফ রিপোর্টার: রাজশাহী মহানগরীর পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার, সড়ক ও আইল্যান্ড সংস্কার এবং নগরীর সৌন্দর্যবর্ধন কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বিকেলে নগর ভবনের সরিৎ দত্ত গুপ্ত নগর সভাকক্ষে আয়োজিত এ সভায় দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) প্রশাসক মাহফুজুর রহমান রিটন। সভায় রাসিক প্রশাসক মহানগরীর সার্বিক পরিবেশ উন্নয়ন ও সৌন্দর্যবর্ধনে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেন। নাগরিকদের যাতায়াত ও চলাচল নির্বিঘ্ন রাখতে তিনি সংশ্লিষ্ট বিভাগগুলোর মধ্যে পারস্পরিক সমন্বয় বৃদ্ধি এবং দায়িত্বশীল ভূমিকা পালনের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।

সভায় উপস্থিত ছিলেন রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাউল করিম, সচিব সোহেল রানা, তত্ত্বাবধায়ক প্রকৌশলী খায়রুল বাকের, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মো. মামুন, প্রধান রাজস্ব কর্মকর্তা আবু সালেহ মো. নূর-ঈ-সাঈদ, বাজেট কাম হিসাবরক্ষণ কর্মকর্তা শফিকুল ইসলাম খান, স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. ফয়সাল তারেক, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাজমুল আলম, রাজস্ব কর্মকর্তা সারোয়ার হোসেন খোকন, নির্বাহী প্রকৌশলী (উন্নয়ন) মাহমুদুর রহমান ইমন, নির্বাহী প্রকৌশলী (উন্নয়ন) নিলুফার ইয়াসমিন, নির্বাহী প্রকৌশলী (বিদ্যুৎ) এবিএম আসাদুজ্জামান, সিটি হাসপাতালের ইনচার্জ ও আবাসিক চিকিৎসক ডা. তারিকুল ইসলাম বনি এবং স্বাস্থ্য কর্মকর্তা ডা. আয়েশা বেনজিরসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

দুর্গাপূজা উপলক্ষে রাসিকের পরিচ্ছন্ন বিভাগের মতবিনিময়: শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) পরিচ্ছন্ন বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বিকেলে নগর ভবনের সিটি হলরুমে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটন।

সভায় রাসিক প্রশাসক পূজা চলাকালে নগরীর পূজামণ্ডপসহ গুরুত্বপূর্ণ স্থানগুলো সার্বক্ষণিক পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে সংশ্লিষ্টদের নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা দেন। নগরবাসীকে একটি পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত পরিবেশ উপহার দিতে পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত রাখার তাগিদ দেন তিনি।

সভা মঞ্চে উপস্থিত ছিলেন রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাউল করিম ও সচিব সোহেল রানা। এতে স্বাগত বক্তব্য প্রদান করেন প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মো. মামুন। সভায় দুর্গাপূজা উপলক্ষে নগরীর সার্বিক পরিচ্ছন্নতা ব্যবস্থাপনা সুষ্ঠুভাবে পরিচালনা করা এবং পূজামণ্ডপ ও তার আশপাশের পরিবেশ সচ্ছল ও সুসংহত রাখার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।