ঢাকা | অক্টোবর ১৫, ২০২৬ - ১২:১৮ পূর্বাহ্ন

শিরোনাম

চারঘাট বাজারের টয়লেট থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

  • আপডেট: Wednesday, October 14, 2026 - 10:15 pm

চারঘাট প্রতিনিধি: চারঘাট বাজারের কিচেন মার্কেটের টয়লেট থেকে খোরশেদ সরকার (৮৫) নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়েছে।

বুধবার দুপুর দেড়টার দিকে টয়লেটের দরজা ভেঙে ব্যবসায়ী ও স্থানীয় লোকজন তাঁর মরদেহ উদ্ধার করেন। খোরশেদ সরকার চারঘাট উপজেলার মিয়াপুর গ্রামের মৃত করিম সরকারের ছেলে।

বাজারের ব্যবসায়ীরা জানান, দীর্ঘ সময় ধরে কিচেন মার্কেটের টয়লেটের দরজা বন্ধ থাকায় আশপাশের লোকজনের সন্দেহ হয়। পরে বাজার কমিটির সভাপতিকে সঙ্গে নিয়ে ব্যবসায়ী ও স্থানীয় লোকজন দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেন।

এ সময় টয়লেটের মেঝেতে খোরশেদ সরকারকে পড়ে থাকতে দেখেন তাঁরা।

পরে তাঁকে উদ্ধার করে চারঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক ডা. রেজওয়ান মৃত ঘোষণা করেন।

চিকিৎসক নিশ্চিত করেন, হাসপাতালে নেয়ার প্রায় দুই ঘণ্টা আগেই তাঁর মৃত্যু হয়েছে। খোরশেদ সরকার স্ট্রোক ও ডায়াবেটিসে আক্রান্ত ছিলেন। টয়লেটে গিয়ে পড়ে তাঁর মৃত্যু হয়ে থাকতে পারে বলে ধারণা করছেন চিকিৎসক ও পরিবারের সদস্যরা।

চারঘাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুন নূর বলেন, বিষয়টি আমরা জেনেছি। পরিবারের সঙ্গে কথা বলে এবং ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।