ঢাকা | অক্টোবর ৮, ২০২৬ - ১২:৪৪ পূর্বাহ্ন

শিরোনাম

সাংবাদিক নেতা সাইদুর রহমান স্মরণে নাগরিক শোকসভা আগামীকাল

  • আপডেট: Wednesday, October 7, 2026 - 10:47 pm

স্টাফ রিপোর্টার: রাজশাহী প্রেসক্লাব ও জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদের প্রয়াত সভাপতি, মানবতাবাদী সাংবাদিক নেতা সাইদুর রহমান স্মরণে শুক্রবার নাগরিক শোকসভা অনুষ্ঠিত হবে।

শুক্রবার বিকেল ৩টায় রাজশাহী সাহেববাজার জিরোপয়েন্ট এলাকার প্রেসক্লাব চত্বরে এ শোকসভার আয়োজন করেছে সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন ‘জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদ’।

উল্লেখ্য, প্রয়াত সাইদুর রহমান ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা জননেতা মাদার বখশ-এর নাতি এবং ৫৪’র যুক্তফ্রন্ট নির্বাচনে কারাগার থেকে নির্বাচিত এমএনএ, রাজশাহী প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা ও সর্বজন শ্রদ্ধেয় নেতা আতাউর রহমান এবং ভাষাসৈনিক মনোয়ারা রহমানের সন্তান।

নাগরিক শোকসভায় জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদের সভাপতি অ্যাডভোকেট আসলাম-উদ-দৌলার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংগঠনটির উপদেষ্টা ও সুজন রাজশাহীর সভাপতি আহমদ সফিউদ্দিন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বীর মুক্তিযোদ্ধা শাহজাহান আলী বরজাহান, রাজশাহী প্রেসক্লাবের সাবেক সভাপতি গোলাম সারওয়ার, রাজনৈতিক ব্যক্তিত্ব অ্যাডভোকেট হোসেন আলী পেয়ারা, রাজশাহী মেট্রোপলিটন প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট মোমিনুল ইসলাম বাবুসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।

দীর্ঘদিন কিডনি রোগে ভুগে গত ২১ সেপ্টেম্বর মৃত্যুবরণ করেন প্রবীণ সাংবাদিক সাইদুর রহমান। আশির দশকে দৈনিক করতোয়া পত্রিকার মাধ্যমে সাংবাদিকতায় যুক্ত হওয়া এই গুণী ব্যক্তিত্ব শেষদিন পর্যন্ত দৈনিক ভোরের কাগজের সঙ্গে যুক্ত ছিলেন।

সোনালী/জগদীশ রবিদাস