ঢাকা | অক্টোবর ২, ২০২৬ - ১২:১৮ পূর্বাহ্ন

শিরোনাম

নগরীতে অপহরণ মামলার প্রধান আসামি গ্রেফতার

  • আপডেট: Thursday, October 1, 2026 - 10:34 pm

স্টাফ রিপোর্টার: রাজশাহী মহানগরীর শাহমখদুম থানা এলাকা থেকে অপহরণ মামলার প্রধান এজাহারনামীয় আসামি শাকিল আহমেদ (৩৭)-কে গ্রেফতার করেছে স্পেশাল র‌্যাপিড ব্যাটালিয়ন (এসআরবি)-৫, রাজশাহী।

বৃহস্পতিবার ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে শাহমখদুম থানাধীন বনলতা আবাসিক এলাকার ৪৫ নম্বর প্লটের ৫ নম্বর রোডের একটি বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত শাকিল আহমেদ গোদাগাড়ী থানার নারায়নপুর এলাকার ফজলুর রহমানের ছেলে।

এসআরবি জানায়, গত ৮ সেপ্টেম্বর ২০২৬ তারিখে রাজপাড়া থানায় দায়ের করা একটি অপহরণ ও অর্থ আদায় সংক্রান্ত মামলার (মামলা নং-১০, ধারা-৩৬৫/৩২৩/৩৮৪/৩৮৫/৩৮৬/৩৮০/৫০৬/৩৪ পেনাল কোড) মূল আসামি ছিলেন শাকিল। প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা শেষে গ্রেফতারকৃত আসামিকে আইনি প্রক্রিয়ার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। সন্ত্রাস, সংঘবদ্ধ অপরাধ, অস্ত্র ও মাদকের বিরুদ্ধে এসআরবির নিয়মিত অভিযানের অংশ হিসেবে এই গ্রেফতার অভিযান পরিচালনা করা হয়।

সোনালী/জগদীশ রবিদাস