ঢাকা | অক্টোবর ১, ২০২৬ - ১১:৩২ অপরাহ্ন

শিরোনাম

রাকাব’র চেয়ারম্যান পদে যোগ দিলেন অধ্যাপক রফিকুল ইসলাম

  • আপডেট: Thursday, October 1, 2026 - 10:34 pm

প্রেস বিজ্ঞপ্তি: রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব)-এর চেয়ারম্যান পদে আনুষ্ঠানিকভাবে যোগদান করেছেন বিশিষ্ট অর্থনীতিবিদ, শিক্ষাবিদ ও অবসরপ্রাপ্ত অধ্যাপক রফিকুল ইসলাম।

অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপন (নং-৫৩.০০.০০০০.০০০.৩১১.১১.০০০৯.১৭.৬৭৮, তারিখ: ৩০ সেপ্টেম্বর ২০২৬) অনুযায়ী গতকাল বৃহস্পতিবার (১ অক্টোবর) তিনি এ পদে যোগ দেন।

অধ্যাপক রফিকুল ইসলাম ১৯৭৭ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগে প্রভাষক হিসেবে কর্মজীবন শুরু করেন। দীর্ঘ বর্ণাঢ্য শিক্ষকতা জীবনের পাশাপাশি তিনি ২০০৪ থেকে ২০০৬ সাল পর্যন্ত কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করেন।

এ ছাড়া তিনি অ্যাসোসিয়েশন অব কমনওয়েলথ ইউনিভার্সিটিজ-এর কাউন্সিল মেম্বার, অ্যাসোসিয়েশন অব ইউনিভার্সিটিজ অব বাংলাদেশ-এর চেয়ারম্যান এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিনেট ও সিন্ডিকেট সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন।

১৯৫০ সালে বগুড়া জেলার সদর উপজেলার তেলিহারা গ্রামে জন্মগ্রহণ করা এই শিক্ষাবিদ রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক (১৯৭০), স্নাতকোত্তর (১৯৭১) এবং এমফিল (১৯৭৭) ডিগ্রি অর্জন করেন। শিক্ষা ও প্রশাসনিক ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য সুপরিচিত এই অর্থনীতিবিদ পারিবারিক জীবনে দুই পুত্র ও এক কন্যার জনক।

সোনালী/জগদীশ রবিদাস