ঢাকা | অক্টোবর ২, ২০২৬ - ১২:৪৮ পূর্বাহ্ন

শিরোনাম

চারঘাটে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার

  • আপডেট: Thursday, October 1, 2026 - 10:12 pm

চারঘাট প্রতিনিধি: চারঘাট উপজেলায় পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি পিস্তল, এক রাউন্ড গুলি ও একটি ম্যাগাজিন উদ্ধার করেছে এসআরবি।

গত বুধবার রাত ৯টার দিকে উপজেলার মুক্তারপুর পাইকিংপাড়া এলাকায় অভিযান চালিয়ে এসব অস্ত্র উদ্ধার করে এসআরবি-৫ এর একটি দল। বৃহস্পতিবার এসআরবি জানায়, ওই এলাকায় একটি বিদেশি পিস্তল পড়ে থাকার সংবাদ পেয়ে একটি দল সেখানে অভিযান চালায়।

পরে সেখান থেকে পরিত্যক্ত অবস্থায় একটি ৭ দশমিক ৬৫ এমএম বিদেশি পিস্তল, এক রাউন্ড গুলি ও একটি ম্যাগাজিন জব্দ করা হয়। উদ্ধার করা এই অস্ত্র পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য থানায় হস্তান্তর করা হয়েছে।

সোনালী/জগদীশ রবিদাস