ঢাকা | সেপ্টেম্বর ২২, ২০২৬ - ১২:৫৯ পূর্বাহ্ন

শিরোনাম

পিপিএম-সেবা পদক পেলেন রাজশাহীর পুলিশ কমিশনার

  • আপডেট: Monday, September 21, 2026 - 10:58 pm

স্টাফ রিপোর্টার: সাহসিকতা, সেবায় বিশেষ অবদান এবং অপরাধ নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার স্বীকৃতিস্বরূপ ‘রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম)-সেবা’ অর্জন করেছেন রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির।

সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে প্রকাশিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, ২০২৫ সালের ১ মার্চ থেকে ২০২৬ সালের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত সময়ে দায়িত্ব পালনে বিশেষ বীরত্ব প্রদর্শন, সেবামূলক কর্মকাণ্ড, গুরুত্বপূর্ণ ও চাঞ্চল্যকর মামলার সফল তদন্ত এবং বিভিন্ন উদ্ভাবনী পদক্ষেপের স্বীকৃতিস্বরূপ তাঁকে এ পদক দেওয়া হয়েছে।

মর্যাদাপূর্ণ এ পদক অর্জনে আরএমপি কমিশনারকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন মহানগর পুলিশের কর্মকর্তা, সদস্য ও সিভিল স্টাফরা। আরএমপির পক্ষ থেকে জানানো হয়, এই সম্মাননা শুধু পুলিশ কমিশনারের ব্যক্তিগত অর্জন নয়, এটি পুরো রাজশাহী মহানগর পুলিশের জন্য এক বিরাট স্বীকৃতি ও প্রেরণা।