ঢাকা | সেপ্টেম্বর ২২, ২০২৬ - ১২:০৩ পূর্বাহ্ন

শিরোনাম

রাজশাহীতে ২৪ ঘণ্টার অভিযানে গ্রেপ্তার ২৯

  • আপডেট: Monday, September 21, 2026 - 10:58 pm

স্টাফ রিপোর্টার: রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে থানা ও মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) যৌথ অভিযান চালিয়ে মোট ২৯ জনকে গ্রেপ্তার করেছে। গত ২৪ ঘণ্টায় নগরীর বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

সোমবার বিষয়টি নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র ও উপ-পুলিশ কমিশনার গাজিউর রহমান, পিপিএম।

তিনি জানান, নিয়মিত আইন-শৃঙ্খলা রক্ষা অভিযানের অংশ হিসেবে পরিচালনা করা এই অভিযানে ওয়ারেন্টভুক্ত ১৩ জন, মাদক মামলার ৩ জন এবং অন্যান্য মামলার এজাহারভুক্ত ১৩ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে সংশ্লিষ্ট বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।