ঢাকা | সেপ্টেম্বর ১৮, ২০২৬ - ১:৪০ পূর্বাহ্ন

শিরোনাম

রাজশাহীতে ভূমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্তদের মাঝে চেক হস্তান্তর

  • আপডেট: Thursday, September 17, 2026 - 11:29 pm

স্টাফ রিপোর্টার: সরকারি বিভিন্ন উন্নয়ন প্রকল্পের ভূমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের মাঝে ক্ষতিপূরণের চেক হস্তান্তর করা হয়েছে।

বৃহস্পতিবার সকাল ১০টায় রাজশাহী জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন এ অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহীর জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট কাজী শহিদুল ইসলাম।

তিনি বলেন, সরকার উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়নে ভূমি অধিগ্রহণ করলেও ক্ষতিগ্রস্তদের ন্যায্য অধিকার দিতে আন্তরিক। স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে দ্রুত সময়ের মধ্যে ক্ষতিপূরণ প্রদান করা হচ্ছে যেন সাধারণ মানুষ ভোগান্তির শিকার না হন।

অনুষ্ঠানে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের হাতে সরাসরি ক্ষতিপূরণের চেক তুলে দেওয়া হয়। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মহিনুল হাসান, সিনিয়র সহকারী কমিশনার অভিজিত সরকারসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।