ঢাকা | সেপ্টেম্বর ১৮, ২০২৬ - ১২:৪৩ পূর্বাহ্ন

শিরোনাম

ডেইলি টাইমস অব বাংলাদেশ এর ১ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

  • আপডেট: Thursday, September 17, 2026 - 11:30 pm

স্টাফ রিপোর্টার: উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ‘ডেইলি টাইমস অব বাংলাদেশ’-এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী।

বক্তারা বলেছেন, গণমাধ্যম বস্তুনিষ্ঠতা ও পেশাদারিত্বের মাধ্যমে মানুষের আস্থা অর্জন করে। দ্রুত সংবাদ প্রকাশের যুগে তথ্য যাচাই ও সাংবাদিকতার নীতিমালা মেনে চলা জরুরি।

বৃহস্পতিবার বিকেলে রাজশাহী নগরীর আমানা ফুড ভিলের কনফারেন্স রুমে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

ডেইলি টাইমস অব বাংলাদেশ-এর রাজশাহী ব্যুরো চিফ ও রাজশাহী সাংবাদিক ইউনিয়নের (আরইউজে) সভাপতি মুহা: আব্দুল আউয়ালের সভাপতিত্বে এবং দৈনিক কালবেলার বিভাগীয় ব্যুরো প্রধান মাহবুব হুসাইনের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাবির সাবেক রেজিস্ট্রার প্রফেসর ড. ইফতিখারুল আলম মাসউদ, আরএমপির উপ-পুলিশ কমিশনার গাজিউর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার সাবিনা ইয়াসমিন, ডা. নাজিব ওয়াদুদ, সম্পাদক হাসান মিল্লাতসহ রাজশাহীর সাংবাদিক নেতৃবৃন্দ।

আলোচনা সভা শেষে রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক, পুলিশ প্রশাসন ও বিভিন্ন সাংবাদিক সংগঠনের পক্ষ থেকে ব্যুরো প্রধান মুহা: আব্দুল আউয়ালকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।