ঢাকা | সেপ্টেম্বর ১৭, ২০২৬ - ১২:০৫ পূর্বাহ্ন

শিরোনাম

বাঘায় স্ত্রীকে হাসুয়া দিয়ে কুপিয়ে হত্যা করলেন স্বামী

  • আপডেট: Wednesday, September 16, 2026 - 10:17 pm

বাঘা প্রতিনিধি: রাজশাহীর বাঘায় স্ত্রী যুথি খাতুন (৩০) কে ধারালো হাসুয়া দিয়ে কুপিয়ে হত্যা করলেন পাষন্ড স্বামী জহুরুল ইসলাম। গতকাল বুধবার বিকাল ৪টার দিকে উপজেলার আড়ানী খোর্দ্দবাউসা গ্রামে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, জহুরুল ইসলাম কাজ করে মাঠ থেকে বাড়ি আসেন। এ সময় তার দেড় বছরের সন্তান জায়ান হোসেন কান্না কাটি করছিল। ছেলেকে জহুরুল তার স্ত্রীকে থামাতে বলে। এর আগে ঋণের কিস্তির টাকা নিতে এসে গালমন্দ করে ফিরে যায় এনজিও মাঠ কর্মী।

এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে খেজুরের গাছ ঝোড়া ধারালো হাসুয়া দিয়ে কুপিয়ে হত্যা করে। স্ত্রীকে হত্যা করে বাড়ির পাশে খোর্দ্দবাউসা বাজারে গিয়ে একটি চায়ের দোকানে গিয়ে বলেন, আমার আগে পিছে কেউ নেই, আমি আজ থেকে মুক্ত। এরপর সেখান থেকে সে পালিয়ে য়ায়।

এ বিষয়ে জহুরুল ইসলামের ভাই রুহুল আমিন বলেন, তাদের সংসারে আর্থিক অনটন ছিল। তারা কয়েকটি এনজিও থেকে ঋণ নেয়া আছে শুনেছি। মাঝে মধ্যে দেখি এনজিওর লোকজন বাড়িতে এসে তার সাথে কথা বলে। ঘটনার আগে দিন যুথি তার নানার বাড়ি থেকে বেড়ায়ে আসেন। তাদের মিলও ভালছিল। তাদের দেড় বছরের জায়ান হোসেন ও ৭ বছরের জিহাদ হোসেন নামের দুটি সন্তান রয়েছে। কিন্তু বুধবার এভাবে তার স্ত্রীকে হাসুয়া দিয়ে কুপিয়ে হত্যা করবে এটা জানা ছিল না।

এ বিষয়ে বাঘা থানার (তদন্ত ওসি) সুপ্রভাত মন্ডল বলেন, ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। লাশ ময়না তদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপতালের মর্গে প্রেরণ করা হয়েছে। আসামিকে গ্রেপ্তার অভিযান অব্যাহত রয়েছে।