ঢাকা | অগাস্ট ৩০, ২০২৬ - ১২:৩৯ পূর্বাহ্ন

লায়ন্স ক্লাব অব রাজশাহী সেন্ট্রালের চাটার্ড উপস্থাপন ও অভিষেক

  • আপডেট: Saturday, August 29, 2026 - 10:50 pm

স্টাফ রিপোর্টার: আন্তর্জাতিক সেবা সংগঠন লায়ন্স ইন্টারন্যাশনাল-এর অন্তর্ভুক্ত “লায়ন্স ক্লাব অব রাজশাহী সেন্ট্রাল”-এর ক্লাব চাটার্ড উপস্থাপন ও অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

গত শুক্রবার রাজশাহী মহানগরীর একটি অভিজাত হোটেলে দুই অধিবেশনে এ অনুষ্ঠান আয়োজিত হয়।

প্রথম অধিবেশনে সভাপতিত্ব করেন আর সি হেড কোয়ার্টার (ক্লাবস) একে মাসুদ (এমজেএফ)। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা গভর্নর লায়ন মহসিন ইমাম চৌধুরী (পিএমজেএফ)।

বিশেষ অতিথি ছিলেন প্রাক্তন জেলা গভর্নর লায়ন শংকর কুমার রয় মনা (এমজেএফ), সম্মানিত অতিথি প্রথম ভাইস গভর্নর লায়ন এমরান ফারুক মঈন রানা (পিএমজেএফ) এবং বিশেষ অতিথি কেবিনেট সেকেটারী লায়ন এনায়েতুল্লাহ শফি ও কেবিনেট ট্রেজারার লায়ন খাদিজা বিনতে মুনির তিয়াশা।

এছাড়াও অনুষ্ঠানে চিফ কো-অর্ডিনেটর লায়ন সৈয়দ শাহ নাজমুল হক রিপনসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে নতুন সদস্যদের শপথ বাক্য পাঠ করান লায়ন এমরান ফারুক মঈন রানা এবং ক্লাব অফিস বেয়ারার ২০২৬-২৭-এর ১৩ জন কর্মকর্তাকে শপথ পাঠ করান গভর্নর লায়ন মহসিন ইমাম চৌধুরী।

এতে চার্টার প্রেসিডেন্ট হিসেবে লায়ন মাহমুদুর রহমান সবুজ, সেকেটারী হিসেবে লায়ন আনোয়ারুল ইসলাম জয় এবং ট্রেজারার হিসেবে মোহাম্মদ আমানুল্লাহ বিন আক্তার আবিদ শপথ গ্রহণ করেন। অনুষ্ঠান শেষে নগরীর জামিয়া সিদ্দিকিয়া (চন্ডিপুর মাদ্রাসা) ও এতিমখানায় ৩৪৭ জন দুস্থ এতিমের মাঝে খাদ্যদ্রব্য বিতরণ করা হয়।