ঢাকা | নভেম্বর ১, ২০২৬ - ১:০৭ পূর্বাহ্ন

শিরোনাম

ফুলকুঁড়ি আসর রাজশাহী মহানগরীর ৫২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

  • আপডেট: Sunday, November 1, 2026 - 12:02 am

স্টাফ রিপোর্টার: শিশু-কিশোরদের মেধা, মনন ও নৈতিক মূল্যবোধের বিকাশে ফুলকুঁড়ি আসরের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) প্রশাসক মাহফুজুর রহমান রিটন। ফুলকুঁড়ি আসর রাজশাহী মহানগরীর ৫২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত শিশু-কিশোর সমাবেশ, অভিভাবক সম্মেলন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

গতকাল শনিবার নগরীর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর সমাপনী অনুষ্ঠানটি সম্পন্ন হয়। অনুষ্ঠানে উপস্থিত অতিথি বৃন্দ বিভিন্ন মেধাভিত্তিক প্রতিযোগিতায় বিজয়ী শিশু-কিশোরদের হাতে পুরস্কার তুলে দেন।

অনুষ্ঠানে রাসিক প্রশাসক বলেন, আজকের কোমলমতি শিশু-কিশোররাই আগামী দিনের দেশ গড়ার কারিগর। তাই শুধু পাঠ্যপুস্তকনির্ভর শিক্ষায় সীমাবদ্ধ না রেখে তাদের মধ্যে মানবিকতা, দেশপ্রেম ও সামাজিক দায়িত্ববোধ গড়ে তুলতে হবে। নতুন প্রজন্মকে সঠিক পথে পরিচালিত করে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে অভিভাবক, শিক্ষক এবং সামাজিক সংগঠনগুলোকে ঐক্যবদ্ধভাবে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি।

এর আগে প্রতিষ্ঠাবার্ষিকীর বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ড. সালেহ হাসান নকীব। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য ও উপস্থিতি প্রকাশ করেন চট্টগ্রামের আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর ড. এ কে এম আজহারুল ইসলাম এবং ফুলকুঁড়ি আসরের সাবেক প্রধান পরিচালক জাকারিয়া হাবিব পাইলট। ফুলকুঁড়ি আসর রাজশাহী মহানগরীর পরিচালক আমান উল্লাহর সভাপতিত্বে ও সহকারী পরিচালক মো. ইউসুফ আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে সংগঠনের স্থানীয় বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল কর্মকর্তা, অসংখ্য শিশু-কিশোর ও অভিভাবকগণ উপস্থিত ছিলেন।