ঢাকা | অগাস্ট ২৮, ২০২৬ - ১২:২৮ পূর্বাহ্ন

নওগাঁয় পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

  • আপডেট: Thursday, August 27, 2026 - 10:40 pm

সোনালী ডেস্ক: নওগাঁর ধামইরহাট উপজেলায় পানিতে ডুবে তাওহীদ (৭) ও জিসান (৭) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে উপজেলার খেলনা ইউনিয়নের রসপুর গ্রামে এই ঘটনা ঘটে। নিহত তাওহীদ রসপুর গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে এবং নিহত জিসান একই গ্রামের তৌহিদুল ইসলামের ছেলে।

উপজেলার ৮ নম্বর খেলনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অল হিল মাহমুদ চৌধুরী জানান, বেলা ১১টার দিকে ওই গ্রামের অনেকের সঙ্গে আত্রাই নদীতে মাছ ধরছিল দুই শিশু। এসময় তাদের বাবা মাও ছিল সেখানে। হঠাৎ একসময় দুই শিশু নিখোঁজ হয়।

এরপর অনেক সময় খোঁজাখুঁজির পর একপর্যায়ে পানি থেকে তাদের উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ধামইরহাট থানার ওসি মিন্টু রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, সংবাদ পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। এ বিষয়ে থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।