রুয়েটে একাডেমিক কাউন্সিলের ১৫৮তম সভা অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার: রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) একাডেমিক কাউন্সিলের ১৫৮তম সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে রুয়েটের কেন্দ্রীয় সেমিনার রুমে এই সভার আয়োজন করা হয়।
সভায় সভাপতির বক্তব্যে রুয়েট উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষাকার্যক্রমের মানোন্নয়ন ও সময়োপযোগী গবেষণার ওপর গুরুত্বারোপ করেন।
রুয়েটের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার আরিফ আহম্মদ চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. আখতার হোসেন সহ বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধানগণ এবং জ্যেষ্ঠ অধ্যাপকবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় রুয়েটের সার্বিক একাডেমিক কার্যক্রমের উৎকর্ষ সাধনে বেশ কিছু নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করা হয়। একই সঙ্গে শিক্ষার্থীদের শিক্ষা ও গবেষণা নিশ্চিত করতে বিভিন্ন অনুষদের সুপারিশসমূহ নিয়ে বিস্তারিত আলোচনা পর্যালোচনা করা হয়।











