ঢাকা | অক্টোবর ২৪, ২০২৬ - ১১:২৬ অপরাহ্ন

শিরোনাম

ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনুর শারীরিক অবস্থার উন্নতি

  • আপডেট: Saturday, October 24, 2026 - 10:32 pm

স্টাফ রিপোর্টার: বিএনপি চেয়ারম্যানের অন্যতম উপদেষ্টা ও ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনুর শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। তিনি বর্তমানে আগের চেয়ে কিছুটা সুস্থ বোধ করছেন।

ভূমিমন্ত্রীর এপিএস নাজমুল হক জানান, মন্ত্রী মহোদয় আগের চেয়ে ভালো বোধ করছেন। ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়ার কারণে যে রক্তশূন্যতা দেখা দিয়েছিল, তা কেটে গেছে। আজ আরও কিছু পরীক্ষা-রিপোর্ট সম্পন্ন করা হবে। তিনি এখন শারীরিকভাবে সুস্থ আছেন এবং স্বাভাবিকভাবে কথা বলছেন। দ্রুতই তিনি পুরোপুরি সুস্থ হয়ে উঠবেন বলে আশা প্রকাশ করেন তাঁর এপিএস।

এদিকে অসুস্থ ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনুর শারীরিক অবস্থার খোঁজখবর নিতে হাসপাতালে যান বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস, জাতীয় সংসদের হুইপ অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু, সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমীন পুতুল, প্রধানমন্ত্রীর গবেষণা কর্মকর্তা  আব্দুস সাত্তার পাটোয়ারী, প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক ডা. আ ন ম মনোয়ারুল কাদির বিটু এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সাংগঠনিক সম্পাদক আমান উল্লাহ আমানসহ বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ ও বিশিষ্ট ব্যক্তিবর্গ।

হাসপাতালে উপস্থিত নেতৃবৃন্দসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা ভূমিমন্ত্রীর আশু রোগমুক্তি ও সুস্থতা কামনা করেন।

সোনালী/জগদীশ রবিদাস