ঢাকা | অক্টোবর ২৪, ২০২৬ - ১১:২৭ অপরাহ্ন

শিরোনাম

মাদক ব্যবসায়ীসহ গ্রেপ্তার ১১ ইয়াবা ও ট্যাপেন্টাডল উদ্ধার

  • আপডেট: Saturday, October 24, 2026 - 10:28 pm

স্টাফ রিপোর্টার: রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) থানা ও ডিবি পুলিশের পৃথক অভিযানে মাদক ব্যবসায়ীসহ নানা অপরাধের অভিযোগে মোট ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

মহানগরীর বিভিন্ন থানা এলাকায় পরিচালনা করা এসব অভিযানে ওয়ারেন্টভুক্ত ৬ জন, মাদক মামলায় ২ জন এবং অন্যান্য অপরাধের মামলায় আরও ৩ জনকে গ্রেপ্তার করা হয়। আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করেছে আরএমপি।

এদিকে, পৃথক মাদকবিরোধী অভিযানে দুই মাদক ব্যবসায়ীকে ইয়াবা ও ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেপ্তার করেছে আরএমপি’র মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) ও শাহমখদুম থানা পুলিশ।

ডিবি পুলিশ সূত্র জানায়, গত শুক্রবার দুপুর সাড়ে ৩টার দিকে রাজপাড়া থানার সিএন্ডবি মোড় এলাকায় অভিযান চালিয়ে চন্দ্রিমা থানার মুশরইল গ্রামের আজাদ আলীর ছেলে  মুন্নাকে (৩৬) গ্রেপ্তার করা হয়। বর্তমানে রাজপাড়া থানার টুলটুলিপাড়ায় বসবাসরত মুন্নার হেফাজত থেকে ৮ পিস ইয়াবা উদ্ধার করা হয়। তাঁর বিরুদ্ধে চন্দ্রিমা থানায় আগের একটি মাদক মামলা রয়েছে।

অন্যদিকে, শাহমখদুম থানা পুলিশ দক্ষিণ নওদাপাড়া সিটির হাট থেকে ডাবতলা রোড এলাকায় চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালিয়ে জুলফিকার আকসান আকাশ (২৪) নামের এক তরুণকে গ্রেপ্তার করে। তিনি নওগাঁর মান্দা থানার এনায়েতপুর গ্রামের বাসিন্দা এবং বর্তমানে শাহমখদুম থানার পবা নতুনপাড়ায় থাকেন। গ্রেপ্তারের সময় তাঁর কাছ থেকে ৪ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।

সোনালী/জগদীশ রবিদাস