ঢাকা | অগাস্ট ১১, ২০২৬ - ১২:৪০ পূর্বাহ্ন

রাবির তাপসী রাবেয়া হলে বার্ষিক সাহিত্য ও ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

  • আপডেট: Monday, August 10, 2026 - 10:55 pm

স্টাফ রিপোর্টার: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) তাপসী রাবেয়া হলের বার্ষিক সাংস্কৃতিক ও অন্তঃকক্ষ ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বিকেলে হল মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন উপাচার্য অধ্যাপক ড. ফরিদুল ইসলাম। হলের প্রাধ্যক্ষ অধ্যাপক তারান্নুম নাজের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক আব্দুল আলিম, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মামুনুর রশীদ, কোষাধ্যক্ষ অধ্যাপক মতিয়ার রহমান এবং ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ইফতিখারুল আলম মাসউদ। অনুষ্ঠানে হলের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।