ঢাকা | অগাস্ট ১০, ২০২৬ - ১:৫৮ পূর্বাহ্ন

শিরোনাম

সিটি কলেজে অভিভাবক সমাবেশে বক্তব্য দেয়ার সময় বৃদ্ধের মৃত্যু

  • আপডেট: Sunday, August 9, 2026 - 11:57 pm

স্টাফ রিপোর্টার: রাজশাহী সরকারি সিটি কলেজে অভিভাবক সমাবেশে নাতির প্রতিনিধি হিসেবে বক্তব্য দেওয়ার সময় হৃদরোগে আক্রান্ত হয়ে শাহজাহান আলী (৬৫) নামে এক সাবেক প্রকৌশলীর মৃত্যু হয়েছে।

গতকাল রোববার বেলা ১২টার দিকে এ ঘটনা ঘটে। শাহজাহান আলী কুষ্টিয়ার বাসিন্দা এবং পল্লী বিদ্যুতের সাবেক প্রকৌশলী ছিলেন।স্বজনরা জানান, নাতির লেখাপড়ার সুবাদে তিনি রাজশাহীতে বসবাস করছিলেন। বক্তব্য দেয়ার সময় হঠাৎ তিনি ঢলে পড়েন। তাৎক্ষণিকভাবে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার আগে থেকেই হার্টে বাইপাস সার্জারি করা ছিল বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।