পোরশায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু
পোরশা (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর পোরশায় পুকুরের পানিতে ডুবে মাহিম (৬) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত মাহিম উপজেলার নিতপুর ইউনিয়নের পূর্ব দিয়াড়া পাড়া গ্রামের মাজেরুল ইসলামের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার দুপুরে শিশুটি বাড়ির পাশের উপজেলা মসজিদের পাশের পুকুর পাড়ে খেলতে যায়। সেখানে সে এক সময় পুকুরের পানিতে পড়ে যায়।
পরে স্থানীয়রা তাকে পানিতে ভাসমান অবস্থায় দেখতে পেয়ে পরিবারের কাছে খবর দিলে পরিবারের লোকজন দ্রুত উদ্ধার করে পোরশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে পৌঁছানোর পর হাসপাতালের জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডাঃ নাসিমা সুলতানা তাকে মৃত ঘোষণা করেন।
পোরশা থানা অফিসার ইনচার্জ জিয়াউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।











