ঢাকা | জুলাই ২৪, ২০২৬ - ১২:২৯ পূর্বাহ্ন

শিরোনাম

বাঘায় তেল সংকটের গুজবে পাম্পে ভিড়

  • আপডেট: Thursday, July 23, 2026 - 10:36 pm

বাঘা প্রতিনিধি: বাঘাতে জ্বালানি তেলের সংকটের গুজব ছড়িয়ে পড়ায় ফিলিং স্টেশনে ভিড় করছেন বাইক চালকরা। গতকাল বৃহস্পতিবার পাম্পগুলোতে তেল নিতে দীর্ঘ সারি দেখা যায়।

স্থানীয় সূত্র জানায়, সামাজিক যোগাযোগ মাধ্যম ও মুখে মুখে জ্বালানি তেলের সরবরাহ কমে যাওয়ার খবর ছড়িয়ে পড়লে বুধবার রাতে চালকদের মধ্যে উদ্বেগ তৈরি হয়। এরপর একের পর এক গাড়ি পাম্পে গিয়ে ভিড় জমাতে শুরু করে। ফলে স্বাভাবিক সময়ের তুলনায় কয়েক গুণ বেশি চাপ পড়ে ফিলিং স্টেশনগুলোতে। বাঘা পেট্রোলিয়ান এজেন্সিতে এসব ভিড় দেখা যায়।

বাঘা পেট্রোলিয়ান এজেন্সির ব্যবস্থাপক লুৎফার রহমান বলেন, ‘আমাদের কাছে তেলের সরবরাহ স্বাভাবিক রয়েছে। সংকটের কোনো তথ্য আমাদের কাছে নেই। গুজবের কারণে মানুষ একসঙ্গে বেশি পরিমাণে তেল নিতে আসায় এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে।’

বাঘা উপজেলা নির্বাহী অফিসার শাম্মি আক্তার বলেন, জ্বালানি তেলের কোনো সংকট নেই। সরবরাহ স্বাভাবিক রয়েছে। গুজবে বিভ্রান্ত হয়ে কেউ যেন অপ্রয়োজনীয় ভাবে তেল কেনা বা মজুত না করেন। পরিস্থিতি উপজেলা প্রশাসনের নজরদারিতে রয়েছে।