ঢাকা | জুলাই ২৩, ২০২৬ - ১২:২৫ পূর্বাহ্ন

শিরোনাম

পুঠিয়ায় মোবাইল কোর্টে তিন মাদকসেবীর কারাদণ্ড

  • আপডেট: Wednesday, July 22, 2026 - 10:18 pm

পুঠিয়া প্রতিনিধি: পুঠিয়া উপজেলার শিবপুর হাট ও বারইপাড়া এলাকায় মাদকবিরোধী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। অভিযানে তিনজন মাদকসেবীকে আটক করে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, অভিযানে আটক ব্যক্তিরা হলেন শিবপুর বাজার এলাকার মৃত মোকছেদের ছেলে মাসুদ রানা (৪৫), শিবপুর হাট এলাকার বেল্লাল আলীর ছেলে মো. লিটন (৩৫) এবং বারইপাড়া এলাকার মৃত কাচু শেখের ছেলে শহিদুল ইসলাম (৫৬)। আদালত তাদের অপরাধের প্রমাণ পাওয়ায় বিভিন্ন মেয়াদে ৩ মাস ও ৪ মাসের বিনাশ্রম কারাদণ্ডের পাশাপাশি অর্থদণ্ড প্রদান করেন।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন পুঠিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শিবু দাশ।

এ সময় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, যুবসমাজকে মাদকের করাল গ্রাস থেকে রক্ষা এবং সমাজে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে মাদক বিক্রেতা ও মাদকসেবীদের বিরুদ্ধে কঠোর অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।