রাজশাহী কলেজে ‘ক্যারিয়ার রোডম্যাপ সেশন-৭’ অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার: শিক্ষার্থীদের ক্যারিয়ার গঠন, দক্ষতা বৃদ্ধি ও কর্মজীবনের সঠিক দিকনির্দেশনা দিতে রাজশাহী কলেজ ক্যারিয়ার ক্লাব (আরসিসিসি)-এর আয়োজনে অনুষ্ঠিত হলো ‘ক্যারিয়ার রোডম্যাপ সেশন-৭’।
মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় রাজশাহী কলেজ অডিটোরিয়ামে এ সেশনের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
রাজশাহী কলেজ ক্যারিয়ার ক্লাবের সভাপতি ইসমাইল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মো. ইব্রাহিম আলী।
তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, পড়াশোনা সম্পূর্ণ নিজের দায়িত্ব। অন্যের ওপর দোষারোপ না করে মনোযোগ দিয়ে অধ্যয়ন করতে হবে।
অনুষ্ঠানে আমন্ত্রিত বক্তা হিসেবে বক্তব্য দেন রাজশাহী কলেজের প্রাক্তন শিক্ষার্থী ও ৪৭ তম বিসিএস (প্রশাসন) ক্যাডারে সুপারিশপ্রাপ্ত আব্দুল মতিন এবং ব্র্যাক বাংলাদেশের রাজশাহী ব্রাঞ্চের ভিপি অ্যান্ড ক্লাস্টার ম্যানেজার দুলাল মিয়া।
বক্তারা শিক্ষার্থীদের নিয়মিত লাইব্রেরিতে গিয়ে গভীর অনুধাবনের মাধ্যমে পড়াশোনা ও বাস্তবমুখী দক্ষতা বৃদ্ধির পরামর্শ দেন।











