রাসিক প্রশাসকের সাথে ইলেকট্রিক মিস্ত্রি শ্রমিক ইউনিয়নের সৌজন্য সাক্ষাৎ
স্টাফ রিপোর্টার: রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) প্রশাসক মাহফুজুর রহমান রিটনের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন রাজশাহী ইলেকট্রিক মিস্ত্রি শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত নেতৃবৃন্দ।
রোববার দুপুরে নগর ভবনে প্রশাসকের দপ্তরকক্ষে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে রাসিক প্রশাসক শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটিকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানান এবং নগরীর উন্নয়নে তাদের দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানান। অন্যদিকে, ইউনিয়নের নেতৃবৃন্দও রাসিক প্রশাসককে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এসময় রাজশাহী ইলেকট্রিক মিস্ত্রি শ্রমিক ইউনিয়নের সভাপতি শমসের আলী রনি, সহ-সভাপতি আকতার হোসেন ও জাকির হোসেন টিটু, সহ-সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়া ও মামুন শেখ, সাংগঠনিক সম্পাদক সানোয়ার হোসেন সানু, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক তরিকুল ইসলাম তারেক এবং কার্যকরী সদস্য সারওয়ার জাহান সেন্টুসহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।










