ব্রিগেডিয়ার জেনারেল মাজহার আল কবিরের সাথে রাসিক প্রশাসকের সাক্ষাৎ
স্টাফ রিপোর্টার: রাজশাহী সেনানিবাসে অবস্থিত বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টাল সেন্টার (বিআইআরসি)-এর ডেপুটি কমান্ড্যান্ট ও স্টেশন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মাজহার আল কবির, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি-এর আমন্ত্রণে তাঁর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন।
রোববার সকাল ১০টায় রাজশাহী ক্যান্টনমেন্টের ডেপুটি কমান্ড্যান্টের দপ্তরে অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে এই সাক্ষাৎ ও সংক্ষিপ্ত মতবিনিময় অনুষ্ঠিত হয়।
এ সময় রাজশাহী সেনানিবাসের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ছাড়াও রাজশাহী সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাউল করিম, ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক প্রকৌশলী আহমদ আল মঈন পরাগ, নির্বাহী প্রকৌশলী (উন্নয়ন) মাহমুদুর রহমান এবং নির্বাহী প্রকৌশলী (উন্নয়ন) নিলুফার ইয়াসমিন উপস্থিত ছিলেন।










