ঢাকা | জুলাই ১০, ২০২৬ - ১২:৩২ পূর্বাহ্ন

ঢাকায় কবি আল মুজাহিদী স্মরণে আলোচনা সভা

  • আপডেট: Thursday, July 9, 2026 - 10:16 pm

সোনালী ডেস্ক: বাংলার মৃত্তিকালগ্ন কবি আল মুজাহিদী স্মরণে বাংলা একাডেমির আল মাহমুদ কর্নারে গতকাল বৃহস্পতিবার বিকেলে ‘কবিতা বাংলাদেশ’-এর উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

কিশোরকণ্ঠ সম্পাদক ও কবি মোশাররফ হোসেন খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কবি ও গবেষক ড. মাহবুব হাসান। কবিতা বাংলাদেশের সাধারণ সম্পাদক কবি ও গবেষক মাহফুজুর রহমান আখন্দের সঞ্চালনায় সভায় আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কথাসাহিত্যিক নাজিব ওয়াদুদ, কবি হাসান আলীম, ড. মোস্তফা মানোয়ার, ড. ফজলুল হক তুহিন প্রমুখ।

বক্তারা বলেন, আল মুজাহিদী একজন বীর মুক্তিযোদ্ধা ও প্রথিতযশা সাহিত্য সম্পাদক হিসেবে বাংলা সাহিত্যে অনন্য অবদান রেখে গেছেন। গভীর দেশপ্রেম ও মানবতাবোধই ছিল তাঁর কাব্যের মূল চেতনা। অনুষ্ঠানে কবির কবিতা থেকে আবৃত্তি ও নিবেদিত কবিতা পাঠ করা হয়।